ঢাকা, রবিবার   ০১ মার্চ ২০২৬

রাজধানীতে বাসচাপায় নিহত ১

প্রকাশিত : ১০:০৩, ৩১ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর নতুনবাজারে বাসচাপায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ফার্স্ট লাইন সিকিউরিটি সংস্থার নিরাপত্তাকর্মী ছিলেন।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নতুনবাজারের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বাস চালককে আটক করা যায়নি।

নিহত রফিকুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কাজ শেষ করে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা দেন রফিকুল। নতুনবাজারের প্রধান সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাস রফিকুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি