ঢাকা, রবিবার   ১৬ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ১৬ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

বিএনপি জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং  ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই করেন নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল মো. আব্দুল বাতেন জানান, মনোনয়নপত্র সঠিক হিসেবে পাওয়া গেছে। নির্ধারিত তারিখে যে নির্বাচন, সেদিনের জন্য তিনি বৈধ প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে। একটি মনোনয়নপত্র বৈধ হলে দ্বিতীয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রয়োজন পড়ে না। প্রার্থীতা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। ৩০–৩৫ বছর পরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে আশা করি। এটার প্রস্তাবক ছিলেন আমিরে জামায়াত আর সমর্থক ছিলেন এনসিপি এমপি আল-আমিন।

আব্দুল বাতেন আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে না। নির্বাচনে অংশ নেবে ১১ দলীয় ঐক্য। ৭০ অনুচ্ছেদ সংস্কার হলে সংসদ সদস্যরা নিজের মতামত প্রকাশ করতে পারতো।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি