ঢাকা, শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এজন্য রোববার (১৫ ফেব্রুয়ারি) তাদের বাসভবনে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের একটি নির্ভরশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর ৮টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। তারেক রহমান নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময়ে জন্য তাদের সঙ্গে দেখা করতে যাবেন বলে সূত্রটি জানায়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি