সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি রুমিন ফারহানা
প্রকাশিত : ১৩:১৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেননি রুমিন ফারহানা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে জয় লাভ করেন রুমিন ফারহানা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন তিনি।
এ সময় প্রথম শপথ শেষে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের অন্য সদস্যরা শপথ নিলেও উঠে চলে যান রুমিন ফারহানা। সে সময় সেখান ঢাকা–৬ আসনের বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেনকেও চলে যেতে দেখা যায়।
এর আগে, বেলা পৌনে ১১টার দিকে নতুন সরকারে শপথ নিয়েছেন তারেক রহমানসহ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিএনপির সংসদ সদস্যরা (এমপি)।
এমআর//
আরও পড়ুন










