ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬

সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ৯ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

জাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াকাআউট করেছে বিরোধী দল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদ চলাকালে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন।

তিনি বলেন, 'বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও আজকে যেসব গণবিরোধী বিল পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। আমরা তাই ওয়াকআউট করছি।'

এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে সংসদ অধিবেশন থেকে বের হয়ে যান। তার এ বক্তব্যের আগেই জেলা পরিষদ (সংশোধিত) এবং পৌরসভা (সংশোধিত) বিল কণ্ঠভোটে পাস হয়।

এছাড়া, এদিন জাতীয় সংসদে ১২টি বিল পাস হয়। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দুটি বিল পাস হয়।

পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ রহিত করে ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনঃপ্রচলনের লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬ পাস করা হয়েছে।    

এছাড়া, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ রহিত করে সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, ২০২৬ এবং একই অধ্যাদেশ রহিত করে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬ পাস করা হয়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি