সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম
প্রকাশিত : ১৮:৪০, ৮ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ভাষণটি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এছাড়াও সোমবার (৯ ফেব্রুয়ারি) আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণ সম্প্রচারের কথা রয়েছে।
এমআর//
আরও পড়ুন










