সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
প্রকাশিত : ১৩:০০, ৮ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা বলে স্থানীয় সূত্র ও প্রবাসীদের কাছ থেকে জানা গেছে।
স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, জেদ্দা বিমানবন্দরে যাওয়ার জন্য তারা একটি গাড়িতে করে তায়েফ থেকে রওনা হয়েছিলেন। পথে আল-খুরমা এলাকায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়ির চালকসহ চার বাংলাদেশি নিহত হন।
প্রাথমিকভাবে তাদের দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে অপর দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
নিহত অপর দুজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
আকস্মিক এ দুর্ঘটনায় চার বাংলাদেশির প্রাণহানির ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় কনস্যুলেট কর্মকর্তারা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে পাঠানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এএইচ
আরও পড়ুন










