ঢাকা, সোমবার   ২৩ নভেম্বর ২০২৬

হাইকোর্টের আদেশ স্থগিত, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩৯, ২৩ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী নির্ধারিত সময়ে নিতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন সুপ্রিপ কোর্টের আপিল বিভাগ। সেই সঙ্গে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। 

সোমবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ এ আদেশ দেন। 

আইনজীবীরা জানিয়েছেন, এ আদেশের ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা নিতে পারবে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করেছিল। সেই আবেদনের শুনানি শেষে আদালত আজ বেলা সাড়ে ১১টায় আদেশের সময় নির্ধারণ করে ছিলেন।

এর আগে গত ১৮ নভেম্বর  এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।

বিবাদিদের ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রুল নিষ্পাপ্তির আগ পর্যন্ত ঢাবিসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নিতেও নির্দেশ দেন হাইকোর্ট।

চলতি বছর এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন। এর মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। ৫ লাখ ৭ হাজারের বেশি পরীক্ষার্থী পাস করতে পারেননি। প্রায় অর্ধেক পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। 

অবশ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য হওয়া বিষয়ে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি