হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট
প্রকাশিত : ১২:১৭, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:২২, ১৯ আগস্ট ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদন করেছেন। বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী নিজে।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য (এমপি) হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ। হলফনামার তথ্য বলছে, সবচেয়ে কম বয়সি প্রার্থী ছিলেন হান্নান মাসউদ।
এমএইচ
আরও পড়ুন










