ঢাকা, সোমবার   ২৬ অক্টোবর ২০২৬

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ২৬ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

দেশজুড়ে গত এক দিনে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪৬৬ জন। সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ২৩৩ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে।


এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের। এ নিয়ে চলতি বছরে ২৩ হাজার ৪৭৮ জনের হাম শনাক্ত হলো। আর নতুন করে এক হাজার ৩৮৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ২২ হাজার ৫৫২ জন।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি