ঢাকা, সোমবার   ২৬ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ২৬ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিকের কারখানায় লাগা আগুন দীর্ঘ দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। 

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে একজন পুরুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

আজ দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পাওয়ার পর ৭ মিনিটের মাথায় প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ৫টি ইউনিট উদ্ধার ও অগ্নি-নির্বাপণ কাজে যোগ দেয়। তবে পরিস্থিতি বিবেচনায় ও আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। একপর্যায়ে ৮টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস আরও জানায়, কারখানাটির ভেতরে প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুতই চারদিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে।

এমএইচ 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি