দীর্ঘ অবকাশ শেষে খুললো সুপ্রিম কোর্ট
প্রকাশিত : ০৯:৫৭, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:০৩, ১৯ এপ্রিল ২০২৬
দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।
রোববার সকাল ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়। অন্যদিকে, সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় হাইকোর্টের বিচারিক কার্যক্রম।
ইতোমধ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্টের ৬৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। যেখানে ২৯টি একক বেঞ্চ ও ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে। ২০২৬ সালের ৮৪ নম্বর বেঞ্চ গঠনবিধিতে বলা হয়েছে, আগামী ১৯ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিট হতে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হল।
এএইচ
আরও পড়ুন










