ঢাকা, রবিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৬

কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪১, ২২ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মেঘনা খামারপাড়া গ্রামে দুর্বৃত্তদের হাতে দুই কৃষকের ৩০ শতাংশ জমির পেঁয়াজ ক্ষেত নষ্ট করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করেন নবাগত সংসদ সদস্য মোঃ হারুন আর রশিদ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

পরিদর্শনকালে এমপি মোঃ হারুন আর রশিদ ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, যে বা যারাই এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। 

একই সঙ্গে তিনি প্রশাসনকে দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করার নির্দেশ দেন।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. বাবুল মোল্লা ও মো. মমিন মোল্লা জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা তাদের ক্ষেতের পেঁয়াজ কেটে সম্পূর্ণ নষ্ট করে দেয়। এতে তাদের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

ঘটনাটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি