ঢাকা, শুক্রবার   ২০ মার্চ ২০২৬

অসুস্থ ওবায়দুল কাদের 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৫, ৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ। দুইদিন ধরে তিনি সর্দি-কাশি আর জ্বরে ভুগছেন।  

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থতার কারণে অফিসের সব কাজ বাসা থেকেই সামলাচ্ছেন।

তিনি বলেন, স্যার দুদিন যাবৎ অত্যন্ত অসুস্থ। প্রচণ্ড ঠাণ্ডা, কাশি ও জ্বর। ঢাকা মেডিকেলের ডাক্তার অধ্যাপক ইউসুফ হোসেনের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন।

ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানান নাসের।

এসি 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি