ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আইজিপির পদত্যাগের খবর সঠিক নয়: পুলিশ হেডকোয়ার্টার্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন, এমন খবর সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে এক ক্ষুদে বার্তায় সংস্থাটি জানায়, আইজিপির পদত্যাগ নিয়ে যে সংবাদ ছড়িয়েছে, তা ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স বলেছে, যাচাই–বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। গুজব ছড়ালে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে এদিন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। ২০২৪ সালের ২১ নভেম্বর তিনি দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হন। সরকার তাকে আইজিপি হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি