আদালত ভবনের ছয় তলা থেকে লাফিয়ে পড়ে হিসাব রক্ষকের মৃত্যু
প্রকাশিত : ১০:২৭, ৭ অক্টোবর ২০২৬
বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবনের ছয় তলা থেকে লাফিয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত নাজমুল হক বরিশাল সরকারি মহিলা কলেজের হিসাব রক্ষক ছিলেন বলে জানায় পুলিশ।
মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে আদালত চলাকালীন সময়ে ছয় তলা ভবন থেকে পড়েন তিনি।
তবে মৃত্যুর কারণ এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ। মৃত নাজমুল হকের পকেটে থাকা অফিসিয়াল পরিচয়পত্র থেকে তার নাম-পরিচয় সনাক্ত করা হয়েছে।
এদিকে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আদালত ভবনে সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিস্তারিত তথ্য বলা যাবে।
এএইচ
আরও পড়ুন










