ঢাকা, শনিবার   ১৮ জুলাই ২০২৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খোকসায় ২ জনকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৬, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:৫০, ১৮ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফারুক হোসেন ও আব্দুল শেখ নামের দুই জনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। 

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের ব্রিক ফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত ফারুক হোসেন দেবীনগর এলাকার মৃত চাঁদ আলীর ছেলে ও নিহত আব্দুল শেখ আতিয়ার শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার ছালিম হোসেনের সঙ্গে সামিরুল মোল্লার বিরোধ চলছিল। রাতে সামিরুল দলবল নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। টের পেয়ে ছালিম হোসেন কৌশলে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

পরে হামলাকারীরা চলে গেলে টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিহত দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, শুক্রবার বিকালে দুই গ্রুপের মধ্যে গোলমাল হয়। এর জের ধরে রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি