ঢাকা, বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬

আড়াইহাজারে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে এমপি নজরুল ইসলাম আজাদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৪, ২৬ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

কুচকাওয়াজ শেষে সমাপনী বক্তব্যে এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ জানার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি