ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬

ইটিভি’র সাতাশে পদার্পন, মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৭, ১৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:২১, ১৪ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

২৭ বছরে পদার্পন করেছে জনপ্রিয় বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন। এ উপলক্ষে মৌলভীবাজারে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ রোটারি ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক—গুহ রোড, ভানুগাছ রোড, উপজেলা রোড, স্টেশন রোড ও হবিগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ রোডে এসে শেষ হয়।

একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর পরিচালনায় আয়োজিত শোভাযাত্রায় একুশে টেলিভিশন পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমদ, রোটারি ক্লাবের সভাপতি মশিউর রহমান রিপন, জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখার সেক্রেটারি মো. কামরুল ইসলাম, সংগীত গুরু শ্যামল আচার্য্য ও সাংবাদিক রাসেল আহমদসহ অন্যান্য অতিথিরা।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি