ঢাকা, সোমবার   ১৮ মে ২০২৬

ইভটিজিংয়ের প্রতিবাদে গোপালগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৩, ১৮ মে ২০২৬

Ekushey Television Ltd.

গোপালগঞ্জের কাশিয়ানীতে কুপ্রস্তাব ও ইভটিজিংয়ের অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছে কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। 

 অভিযুক্ত মাসুম বিল্লাহ ইবনে নাঈম( নাজিম)  মাদ্রাসা প্রতিষ্ঠাতা আব্দুল সুফি সাব এর নাতী। 

অভিযুক্ত মাসুম বিল্লাহ ইবনে নাঈম (নাজিম)র বিচারের দাবিতে সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার গোয়ালগ্রাম মাদ্রাসা মাঠে এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন যাবত গোয়ালগ্রাম কামিল মাদ্রাসার মেয়েদের শারীরিক, মানুষিক ও নানা প্রোলভন দেখিয়ে কু- প্রস্তাব দিয়ে আসছে অভিযুক্ত মাসুম বিল্লাহ। যার ফলে কিছু শিক্ষার্থী প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে বাধ্য হয়। মাসুমের জন্য শিক্ষার্থীরা ক্লাসে ঠিকমত আসতে পারছে না। 

এ ঘটনায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও অভিযুক্ত মাসুমের উপযুক্ত বিচার দাবি করেন। 

এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত মাসুম বিল্লাহ ইবনে নাঈম (নাজিম) পলাতক রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি