ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

ঈদের তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির বৈঠক কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ১৮ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা ও পবিত্র ঈদ-উল ফিতরের তারিখ নির্ধারণ করতে আগামীকাল (বৃহস্পতিবার) বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭- এই ফোন নম্বরগুলোতে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এদিকে, ঈদুল ফিতরের সরকারি ছুটি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে ছুটছেন কর্মজীবীরা। ভিড় বেড়েছে বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে। এছাড়া রমজানের শেষ সময়ে এসে ভিড় বেড়েছে শপিং মলগুলোতে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি