ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৯, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:২২, ২৭ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে ইসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নুসরাত তাবাসসুমের করা রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সোমবার (২৭ এপ্রিল) রুলসহ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, মো. মনিরুজ্জামান ও জহিরুল ইসলাম মুসা।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেওয়ায় সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি