এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী
প্রকাশিত : ১৫:২১, ১৬ মার্চ ২০২৬
আইনমন্ত্রী মো.আসাদুজ্জান বলেছেন,এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা তারা না বুঝেই দিচ্ছেন। তারা অর্ধেক বুঝেছেন। আমরা তাদের এই বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেব। তারা যে বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয়।
তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং আমরা জুলাই সনদের আলোকেই পথ হেঁটে যেতে চাই। ইমোশন ও আইনকে একসঙ্গে নিয়েই আমরা চলতে চাই।’
সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাসিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।
৫ আগস্ট পরবর্তী মামলাজট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আমরা সব পক্ষের সঙ্গে কথা বলে সবার মতামতের ভিত্তিতে এসব মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেব। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সরকার দেশের ২০ হাজার কিলোমিটার নদী, খাল খনন এবং অবৈধ দখলদার উচ্ছেদ করবে।’
এর আগে খাল খনন উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। কুষ্টিয়ার জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের জামায়াতদলীয় সংসদ সদস্য আফজাল হুসাইনসহ বিএনপির স্থানীয় নেতারা।
এমআর//
আরও পড়ুন










