ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

এমপিদের সমস্যা মনোযোগ দিয়ে শুনতে মন্ত্রীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৯, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:০৭, ১০ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

জাতীয় সংসদের অধিবেশনে এমপিদের উত্থাপিত জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো মনোযোগ সহকারে শোনা এবং প্রয়োজন হলে তা নথিভুক্ত করার জন্য মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (১০ এপ্রিল) সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার সময় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের প্রেক্ষাপটে তিনি এই আহ্বান জানান। 

ডেপুটি স্পিকার বলেন, অনেক সময় দেখা যায় সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন। তখন সংশ্লিষ্ট অনেক মন্ত্রীকেই দেখা যায় তা মনোযোগ দিয়ে শুনছেন না বা নোট নিচ্ছেন না। এতে এমপিদের মধ্যে হতাশা তৈরি করে।

তিনি আরও বলেন, ‘সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে পারস্পরিক শ্রদ্ধা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। ট্রেজারি বেঞ্চ হোক কিংবা বিরোধী দল–নির্বিশেষে সবার কথা শোনার মাধ্যমেই জনগণের সমস্যার সঠিক সমাধান সম্ভব।’

মন্ত্রীদের এই ছোট উদ্যোগগুলো মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে বড় ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি