ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

এসপানিওলকে ৪-০গোলে হারিয়েছে লাস পালমাস

প্রকাশিত : ১০:০৩, ২৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৯:৪৮, ২৩ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় এসপানিওলকে ৪-০গোলে হারিয়েছে লাস পালমাস। প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় ম্যাচের শুরু থেকেই সমান তালে খেলতে থাকে দুদল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফ্রান্স মিডফিল্ডার নাবিল গোল করলে ১-০তে বিরতিতে যায় লাস পালমাস। দ্বিতীয়ার্ধের শুরুতেই লাস পালমাসের হয়ে আরো একটি গোল করেন জোনাথন রামোস। এরপর ৫৬ মিনিটে দলের তৃতীয় গোলটি আসে পেড্রো রিগোর কাছ থেকে। আর ৭৫ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন মিডফিল্ডার ওয়াকসো মুবারক। বাকি সময় আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে লাস পালমাস।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি