ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতলো জুভেন্টাস

প্রকাশিত : ০৯:৫১, ২২ মে ২০১৬ | আপডেট: ০৯:৫১, ২২ মে ২০১৬

Ekushey Television Ltd.

কোপা ইতালিয়ান কাপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো জুভেন্টাস। ফাইনালের দৌড়ে এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে তারা। শিরোপা নির্ধারণী ম্যাচে রোমের অলিম্পিক ষ্টেডিয়ামে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। ঘরের মাঠে এসি মিলান বেশ কিছু আক্রমণ চালালেও লক্ষ্য বেদে ব্যর্থ হয় তারা। আর পরিসংখ্যানের দিক দিয়ে এগিয়ে থাকা জুভেন্টাসও ছাড় দিয়ে কথা বলেনি। তবে, এগিয়ে যাওয়ার দারুণ কিছু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ম্যাচের অতিরিক্ত সময়ে এগিয়ে যায় জুভেন্টাস। বদলি হিসেবে নামার দুই মিনিটের মধ্যে গোলেটি করেন ফরোয়ার্ড মোরাতা। গোল করে ম্যাচ জয়ের নায়ক হয়ে যান এই স্প্যানিশ ফরোয়ার্ড।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি