কক্সবাজারে বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল, সঙ্গে এরদোয়ান পুত্র
প্রকাশিত : ১২:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ানের সফরসঙ্গী হয়ে কক্সবাজারে পৌঁছেছেন জার্মানির বিশ্বকাপজয়ী জনপ্রিয় ফুটবলার মেসুত ওজিল।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার বিমানবন্দর হয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে এসে পৌঁছান।
তাদের আজ দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে। এসময় রোহিঙ্গা শিশুদের সাথে ফুটবল খেলবেন এবং শরণার্থী শিবিরে আয়োজিত প্রথম রমজানের ইফতারে অংশ নেয়ার কথা।
দিনব্যাপী এই সফরটি মূলত একটি মানবিক মিশন, যা রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সমর্থন এবং তুরস্ক-বাংলাদেশ মৈত্রীকে তুলে ধরার জন্য আয়োজন করা হয়েছে।
এরআগে গতকাল ১৮ ফেব্রুয়ারি ঢাকায় আসেন বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের রাষ্ট্রপ্রধান এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান।
এসময় তুর্কি উন্নয়ন সংস্থা ‘টীকা’ শহিদ মর্তুজা মেডিকেল সেন্টারের বেশকিছু উন্নয়নমূলক কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাহায্য করছে। এই প্রকল্পের উদ্বোধনেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন ওজিল।
ওজিল তাঁর এই সংক্ষিপ্ত সফর শেষে আজ রাতেই ঢাকা ত্যাগ করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এএইচ
আরও পড়ুন










