ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৪, ১৪ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। 

শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটে তিনি কাশিমপুর কারাগার-২ থেকে মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার আল মামুন। 

সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে দুদকের করা একটি মামলা ও সন্ত্রাস বিরোধী আইনে আরেকটি মামলা ছিল। এ দুটি মামলায় সম্প্রতি আদালত থেকে জামিন পান তিনি। 

জামিনের কপি আজ সকালে কাশিমপুর কারাগারে পৌঁছালে কারা কর্তৃপক্ষ তা যাচাই বাছাই শেষে তাকে দুপুর ২টা ৩৫ মিনিটে মুক্তি দেন। এ সময় তার স্বজনরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) হেফাজতে নেয়। পরদিন ১৫ ডিসেম্বর তাঁকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে পাঁচ দিন রিমান্ডে নেওয়া হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি