কালকিনিতে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত
প্রকাশিত : ১৪:১৪, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:২৮, ১৫ আগস্ট ২০২৬
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার সামনে একটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে হঠাৎ ওই মাদ্রাসার ভেতর প্রবেশ করার পর ইমন সরদারের (মাদ্রাসার ভেতর অবস্থিত) বসতঘরের সামনে একটি হাত বোমা বিস্ফোরিত হয়।
এতে ওই মাদ্রাসার শিক্ষার্থী আবিদা আক্তার (৮), জান্নাত (৯), মিনহা (১০), তাসমিয়া আক্তার (১১) ও মাইমুনা (৯) নামের ৫ জন শিক্ষার্থী আহত হয়।
আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
বোমা বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃংখলা বাহিনী।
এএইচ
আরও পড়ুন










