কুমিল্লায় জায়গা-জমির নিয়ে বিরোধের জেরে ২জনকে কুপিয়ে হত্যা
প্রকাশিত : ২২:৩৫, ১৪ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লার মুরাদনগরে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির ধারালো অস্ত্রের হামলায় তার আপন বোন ও ভাতিজা নিহত হয়েছেন.
কুমিল্লার মুরাদনগরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ২ জনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ হামলায় তার আপন বোন ও ভাতিজা নিহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দড়ানীপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মনজুরুল আলম টিটু (৩৫) এবং একই গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী খালেদা আক্তার (৭০)। সম্পর্কে তারা ফুফু ও ভাতিজা।
কুমিল্লা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি, মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএইচ
আরও পড়ুন










