কুড়িগ্রামে ট্রাক চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
প্রকাশিত : ১৮:১২, ১৭ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামের রৌমারী ট্রাকের চাপায় শিশুসহ দুই পরিবারের ৫ জন অটোযাত্রী নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজার ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
একটি মালবোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা ব্যাটারি চালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন এবং রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পরিবারের ৫ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের মো: শহিদুল প্রভাষকের স্ত্রী লিপি খাতুন (২৬), ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭) রয়েছে। অপর দুইজনের মধ্যে অটোচালক ও তার স্ত্রী শরীফা বেগম (৪২) এবং মেয়ে গুরুতর আহত বৃষ্টিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সামাদ জানান, হাসপাতালে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা একই পরিবারের সদস্য। আহত ১ শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আব্দুস সামাদ বলেন, ‘আমরা এ পর্যন্ত পাঁচ জনের লাশ পেয়েছি। এর মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, তাদের মা ও খালা রয়েছেন। পুরুষ লোকটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি অটোচালক বলে জানা গেছে।’
এএইচ
আরও পড়ুন










