ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড

প্রকাশিত : ১৮:০৩, ২১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:০৩, ২১ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ মিনিটেই আতœঘাতী গোলে লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ইতালির দারমেইনের নীচু ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার ডেলাইনি। এরপর ৫৫ মিনিটে ডারমেইন গোল করে ব্যবধান দ্বিগুন করেন। পিছিয়ে থেকে বেশ কিছু আক্রমণ চালালেও কাজে লাগাতে পারেনি ক্রিস্টাল প্যালেস। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে মাঠ ছাড়ে দুদল। এই জয়ে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে ম্যান ইউ আর ৩৯ পয়েন্টে ক্রিস্টাল প্যালেসের অবস্থান ১৬ নম্বরে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি