ঢাকা, সোমবার   ৩১ আগস্ট ২০২৬

খাদ্য ব্যবস্থাপনায় গাফিলতি বরদাশত করা হবে না: খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৫, ৩০ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

খাদ্যশস্যের মজুত ও সরবরাহ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম-গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব খাদ্যগুদাম পরিদর্শন করা হবে।

রোববার দুপু‌রে মা‌নিকগঞ্জ বেউথা খাদ‌্যগুদাম প‌রিদর্শকা‌লে এসব কথা ব‌লেন তিনি।

মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে অনিয়মের ঘটনা শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। 

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্যগুদামগুলোর মজুত ও ব্যবস্থাপনা কঠোরভাবে তদারকি করা হবে বলে জানান আফরোজা খানম রিতা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি