ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬

খুলনার দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

দুর্বৃত্তের ছুরিকাঘাতে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মুরাদ নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সেনহাটি বক্সীবাড়ি কবরস্থানের সামনে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। নিহত মুরাদ হাজী গ্রামের বাসিন্দা খান মুনসুর আহমেদের ছেলে।

স্থানীয়রা জানায়, গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাত ও সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলামিনের সঙ্গে নিহত মুরাদের বাকবিতণ্ডা হয়।

এরই জেরে শুক্রবার বিকেল ৫টার দিকে তার গতি রোধ করে সাজ্জাত ও আলামিনসহ আরও ১০ থেকে ১৫ জন মুরাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য সে বক্সীবাড়ি মসজিদ সংলগ্ন একটি দোকানে আশ্রয় নেয়। দুর্বৃত্তরা ওই দোকানের তালা ভেঙে দোকানের ভেতরই পুনরায় হামলা করে। দুর্বৃত্তরা ছুরি দিয়ে দুই হাঁটুর নিচের রগ কেটে দেয়।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, যুবদল নেতা মুরাদকে কুপিয়ে হত্যার ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। কারণ উদঘাটন এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি