খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রকাশিত : ১১:৪২, ২৪ মে ২০২৬ | আপডেট: ১১:৪৫, ২৪ মে ২০২৬
খুলনার হরিনটানা থানাধীন কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন মসজিদের বারান্দায় ডালিম গাজি নামে একজন দিনমজুরের লাশ পাওয়া গেছে।
আজ রোববার (২৪ মে) সকাল সাড়ে ৫টায় এ হত্যাকাণ্ডটি ঘটে।
হরিনটানা থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন জানান, কৈয়াবাজার জয়খালী ব্রিজ সংলগ্ন খুলনা টু সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন জয়খালি উত্তরপাড়া বাইতুল মা’মুর জামে মসজিদের বারান্দায় স্থানীয়রা একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখতে থানায় ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। মাথায় ইটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পাশে রক্তাক্ত ইট পাওয়া গেছে।
নিহত ডালিম খুলনার কয়রার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজী ও ভানু বিবির ছেলে। পেশায় দিনমজুর।
ঘটনাস্থলে সিআইডি টিম আলামত সংগ্রহের কাজ শেষ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে কে বা কারা কেন মেরেছে বিষয়টি তদন্ত চলছে বলে জানান ওসি।
এ হত্যাকাণ্ডের পর পরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এএইচ
আরও পড়ুন










