ঢাকা, রবিবার   ২৯ নভেম্বর ২০২৬

গঙ্গা চু‌ক্তি নিয়ে চি‌ঠির জবাব দেবে ভারত আশা প্রকাশ শামা ওবায়েদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৩, ২৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

গঙ্গা চু‌ক্তি নিয়ে বাংলাদেশ সরকারের দেওয়া চি‌ঠির জবাব ভারত দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশা ব্যক্ত করেন তি‌নি।

তি‌নি বলে‌ন, ভারত রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে সেই চিঠির জবাব দেবে। কারণ, ভারত ও বাংলাদেশের জন্য গঙ্গা চুক্তি গুরুত্বপূর্ণ।

গঙ্গা নি‌য়ে ভার‌তের স‌ঙ্গে যে চু‌ক্তি র‌য়ে‌ছে সে‌টি নতুন ক‌রে নবায়ন করা হ‌বে নাকি নতুন ক‌রে চু‌ক্তি করা হ‌বে জান‌তে চাওয়া হয় প্রতিমন্ত্রীর কাছে।

জবা‌বে তি‌নি ব‌লেন, যে চু‌ক্তি র‌য়ে‌ছে সেটা আমরা কন‌টি‌নিউ কর‌তে চা‌ইছি। নবায়ন হবে এবং সেটা অবশ্যই তাদের সঙ্গে আলাপ করতে চাচ্ছি। আমরা আশা করব, ভারত আমা‌দের প্রতি‌বে‌শী। ভারত এবং বাংলাদেশের জন্য গঙ্গা চুক্তিটা কত গুরুত্বপূর্ণ। সেটা অবশ্যই ভারত ভালোভাবেই জানে। 

শামা ওবা‌য়েদ ব‌লেন, আমরা আশা করব যে, ভারত রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে সেই চিঠির জবাব দেবে এবং আমাদের ম‌ধ্যে দরকষাক‌ষি হওয়ার প্রয়োজন নেই। এটা নি‌য়ে টেবিলে বসার প্রয়োজন, সেটা আমরা আগামীতে করতে পারব।

তি‌নি ব‌লেন, আগে তো বসতে হবে, বসাই তো হয়নি। বসলে চুক্তি নবায়ন হবে না নতুন চুক্তি হবে সেটা আলোচনা হবে। আমরা চাই যে যে চুক্তি ছিল সেটাই আবার নবায়ন হোক। নতুন চুক্তি হওয়ার তো সু‌যোগ এখানে আসছে না। 

চল‌তি বছ‌রের ম‌ধ্যে গঙ্গার পানি চুক্তি নিয়ে বসা হবে কি না এমন প্রশ্নে প্রতিমন্ত্রী ব‌লেন, যথাসময়ে দুই দেশের প্রধান বসবেন এবং যথাসময়ে সব সমস্যা সমাধান হবে। 

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভার‌তে অবস্থানরত অন্যান্য অপরাধী‌দের ফেরা‌তে বাংলা‌দে‌শ ক‌য়েক দফা চি‌ঠি দি‌য়ে‌ছে। 

এ ব্যাপা‌রে কো‌নো অগ্রগ‌তি আছে কিনা জান‌তে চাই‌লে প্রতিমন্ত্রী ব‌লেন, কো‌নো অগ্রগ‌তি নেই। প্রক্রিয়াটা শো‌নেন, এটা কর‌তে হয় বন্দি বিনিময় যে চুক্তির মাধ্যমে; একটা ব্যুরোক্রেটিক প্রসেস ফলো করে কর‌তে হয়। লিগ্যাল প্রসেস ফলো করে সম্পন্ন হতে সময় লাগে, এটা আমরা স্বীকার করি। 

তি‌নি ব‌লেন, কিন্তু ভারতের সরকারের যদি সদিচ্ছা থাকে রাজ‌নৈ‌তিক স‌দিচ্ছা থাকে তাহলে তারা এই প্রক্রিয়াটা‌কে ত্বরা‌ন্বিত করতে পারে। 

কারণ, আমরা চাই হাদির হত্যাকারীদেরকে বিচার বাংলাদেশের মাটিতে হোক। তাদেরকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে এবং যারা ইতম‌ধ্যে সাজাপ্রাপ্ত আসামি যারা পালিয়ে আছে ওখানে, তাদেরকে ফেরত আনার দরকার। 

তি‌নি আরও ব‌লেন, আমরা আশা করব যে, ভারত এই প্রক্রিয়‌টিা‌কে আরেকটু এগিয়ে নিয়ে যাবে, একটু ত্বরা‌ন্বিত করবে।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি