ঢাকা, সোমবার   ০২ নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও শ্রমিকদের সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:২২, ২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪৯, ২ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

শিল্পকারখানার শ্রমিকদের বেতন কাঠামো নির্ধারণে সরকার মজুরি বোর্ড গঠন করলেও গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুত এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে তারা অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুর করেন। 

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুত এলাকায় মহাসড়কের মাঝখানে আগুন জ্বেলে  অবরোধ ও  বিক্ষোভ শুরু করে বিক্ষুব্ধ  শ্রমিকরা।

এ সময় বিক্ষুব্ধরা যানবাহন ভাঙচুর করলে পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  এক পর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশ টাঙ্গাইলমুখী রাস্তা  সাময়িকভাবে চালু করলেও আবার রাস্তা বন্ধ হয়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় শ্রমিকরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। 

 পোশাক কারখানার শ্রমিকদের চলমান আন্দোলনে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বিজিবি’র সদস্যরা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি