ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

গাজীপুরে টেক্সটাইল পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে

প্রকাশিত : ১৫:৫০, ১৭ মে ২০১৬ | আপডেট: ১৫:৫০, ১৭ মে ২০১৬

Ekushey Television Ltd.

গাজীপুরের ভোগড়ায় আলেমা টেক্সটাইল পোশাক কারখানায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ জানায়, ভোগড়া বাসন সড়ক এলাকার ওই কারখানার সপ্তম তলায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরাসহ আশপাশের ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ২ টায় নিয়ন্ত্রণে আনে আগুন। আগুনে কারখানার গোডাউনে থাকা তৈরি পোশাক ও বিপুল পরিমাণ কাপড়সহ পুড়ে গেছে সব মালামাল। তবে আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি