ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

গায়েল মনফিলসকে হারিয়ে শিরোপা জিতলেন রাফায়েল নাদাল

প্রকাশিত : ১১:১৫, ১৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১১:১৫, ১৮ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে গায়েল মনফিলসকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতলেন রাফায়েল নাদাল। ক্লে-কোর্টের রাজা আবারো ঝড় তুললেন সাবেক এই ওয়ার্ল্ড নাম্বার ওয়ান তারকা নাদাল। এটিপি ওয়ার্ল্ড ট্যুরে ১০০টি ফাইনালের মধ্যে নাদালের এটি ৬৮তম জয়। শিরোপা জিতার লড়াইয়ে ফ্রান্সের গায়েল মনফিলসের বিপক্ষে প্রথম সেটে ৭-৫ গেমে জয় পায় নাদাল। তবে, দ্বিতীয় সেটে ঘুরে দাড়ান মনফিলস। আর সমান ব্যবধানেই জয় তুলে নেন তিনি। তৃতীয় রাউন্ডে শেষ পর্যন্ত ৬-০ গেমে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েই শিরোপা নিশ্চিত করেন ১৪ বারের গ্র্যান্ড স্নাম জয়ী নাদাল।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি