ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬

গেটাফের সঙ্গে গোল উৎসবে মাতে বার্সেলোনা

প্রকাশিত : ১১:১১, ১৩ মার্চ ২০১৬ | আপডেট: ১১:১১, ১৩ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

লা-লিগায় দুর্বল দল গেটাফের সঙ্গে রীতিমতো গোল উৎসবে মাতে বার্সেলোনা। তবে ৬-০ গোলের বিশাল জয়ের রাতে পেনাল্টি মিস করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। শিরোপার পথে হটতে থাকা বার্সা নিজের মাঠ ন্যু-ক্যাম্পে শুরু থেকেই ছিলো আক্রমণাত্মক। ম্যাচের আট মিনিটে আত্মঘাতি গোলে এগিয়ে যায় বার্সা। এর দু’মিনিট পরই পেনাল্টি মিস করেন মেসি। ২০ মিনিটে গোল করেন মুনির হাদাদি। এর ১২ মিনিট পর দলের তৃতীয় গোল করেন নেইমার। দ্বিতীয়ার্ধে ডি বক্সের বাইরে থেকে নেয়া জোরালো শটে গোল করে ব্যবধান বাড়ান মেসি। ৫১ মিনিটে দারুন এক প্লেসিং শটে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। ম্যাচের শেষ গোলটি করেন বার্সার নতুন রিক্রুট তুরান।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি