গোপালগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া
প্রকাশিত : ২১:৫৯, ৩০ মে ২০২৬
গোপালগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুরে শহরের বড়বাজার সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে তারা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, সদস্য অ্যাডভোকেট তৌফিকুর ইসলাম তৌফিক, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবীর দরা, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, শেখ হাসিবুর রহমান হাসিব, আজিজুর রহমান বেনোসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমআর//
আরও পড়ুন










