ঘন কুয়াশায় সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত
প্রকাশিত : ১০:৪২, ১৭ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে ঘন কুশয়ার মধ্যে প্রাতভ্রমণে বের হয়ে দ্রুতগামী ট্রাকচাপায় ২ পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে সলঙ্গার হাটিকুমরুল ইন্টারচেন গোল চত্তরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পার্শ্ববর্তি ধোপাকান্দির দলিল লেখক মোঃ আব্দুল আলীম (৪০) ও ঠান্ডু সরকার (৬০)।
হাটিকুমরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে ঘন কুয়াশাচ্ছন্ন হাটিকুমরুল ইন্টারচেন গোল চত্বরে আব্দুল আলীম ও ঠান্ডু সরকার প্রাতভ্রমনে বের হয়ে মহাসড়কের উপর দিয়ে হাঁটছিলেন। তখন ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই তারা মারা যান।
খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা ওসি ইসমাইল হোসেনের। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
এএইচ
আরও পড়ুন










