ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১০:৪২, ১৮ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজও ঈদে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক-পিকআপ-ভ্যানে করে বাড়ি যাচ্ছেন। প্রায় প্রতিটি গাড়িতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। 

বুধবার সকাল থেকে গাজীপুরের চন্দ্রাতে যানবাহনের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ঈদে ঘরমুখো মানুষদের। 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। এবার গাজীপুরের শিল্প কারখানাগুলো ৪ ধাপে ছুটি হচ্ছে। দুদিন আগে থেকেই কারখানা ছুটি শুরু হয়েছে। 

শিল্প পুলিশের মতে গত দুই দিনে ৪০ শতাংশ গার্মেন্টস কারখানা ছুটি হয়েছে। বাদবাকি গার্মেন্টস কারখানা আজ ও আগামীকাল ছুটি হবে।

এদিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ আছে। তবে মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও গাড়ি চলছে স্বাভাবিক গতিতে। কোনো ধরনের যানজট দেখা যায়নি।

অপরদিকে যাত্রীদের অভিযোগ, বাসভাড়া দ্বিগুণ বেশি নেওয়া হচ্ছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি