ঘুষ দাবির ঘটনা বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে: চিফ প্রসিকিউটর
প্রকাশিত : ১৫:০২, ১০ মার্চ ২০২৬
প্রসিকিউটরের ঘুষ দাবির ঘটনা ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে, বিচার প্রক্রিয়াকেও প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ১ কোটি টাকা ঘুষ দাবি করা প্রসিকিউটরের বিরুদ্ধে তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর।
এছাড়া ৫ আগস্টের পর থেকে ট্রাইব্যুনালের সমস্ত বিষয় নিয়ে তদন্ত হবে বলে জানান চিফ প্রসিকিউটর।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জুলাই আন্দোলনের সময় চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে মামলা থেকে অব্যাহতি দিতে ১ কোটি টাকা ঘুষ চান প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। বিষয়টি সোমবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। এরপর আলোচনা সমালোচনার শুরু হয়।
এ বিষয়ে আজ মঙ্গলবার সকালেই সব প্রসিকিউটরদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন চিফ প্রসিকিউটর। সেখানে প্রসিকিউটরদের কড়া বার্তা দিয় চিফ প্রসিকিউটর বলেন, এমন ঘটনা যদি আরও ঘটে থাকে তবে তিনি জিরো টলারেন্স দেখাবেন।
পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন, ঘুষ গ্রহণের সংবাদ তাকে ব্যথিত করেছে। দুই তিনদিন আগেই পদত্যাগ করেছিলেন ঘুষ চাওয়া প্রসিকিউটর সাইমুম। তার সকল ফাইল, নথি হেফাজতে নেওয়া হয়েছে।
হুঁশিয়ারি দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, তার সময়ে কারও বিরুদ্ধে বিন্দুমাত্র অভিযোগ উঠলে তাকে ছাড় দেয়া হবেনা। এটা একটা সিরিয়াস অভিযোগ; যখন অভিযোগ উঠেছে তখনই ব্যবস্থা নেয়া দরকার ছিলো বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে অভ্যন্তরীণ তদন্ত করা হবে।
এএইচ
আরও পড়ুন










