ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

চট্টগ্রামে ৩ হাজার ইয়াবাসহ আটক ১

প্রকাশিত : ১৮:৫৩, ১২ মে ২০১৬ | আপডেট: ১৮:৫৩, ১২ মে ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় তিন হাজার ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। কামাল হোসেন নামে ওই ব্যক্তিকে বুধবার গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, শাহ আমানত সেতু এলাকায় কামাল হোসেনের চলাফেরা দেখে পুলিশের সন্দেহ হয়। এসময় তার শরীরে তল্লাশি চালয়ে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। কামালের বাড়ি কুমিল্লায়। তার বিরুদ্ধে বাকলিয়া থানার মামলা দায়ের করেছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি