ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত : ১৩:১৯, ৩০ মে ২০১৬ | আপডেট: ১৩:১৯, ৩০ মে ২০১৬

Ekushey Television Ltd.

স্বাধীনতার ইতিহাস বিকৃতি ও বঙ্গবন্ধুর প্রতি কটুক্তি এবং দেশের প্রতি ষড়যন্ত্র করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধারা । রোববার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন তারা। জেলা কমান্ডার মো. সাহাবউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কটূক্তি ও ইতিহাস বিকৃতির অপচেষ্টার জন্যে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা না চাইলে তার বাসভবন ঘেরাও করার হুঁশিয়ারি দেন বক্তারা। পরে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি