ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

চট্টগ্রাম থেকে মুন্সীগঞ্জ যাওয়ার পথে লাইটার জাহাজ ডুবি, ১৩ নাবিক উদ্ধার

প্রকাশিত : ১১:৫৮, ১৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১১:৫৮, ১৮ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

Jahajচট্টগ্রাম থেকে সিমেন্টের ক্লিংকার নিয়ে মুন্সীগঞ্জ যাওয়ার পথে হাতিয়া উপকূলের কাছাকাছি ডুবে যাওয়া এমভি টিটু-১২ লাইটার জাহাজের ১৩ নাবিককে উদ্ধার করা হয়েছে। রোববার এই দুর্ঘটনা ঘটে। বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, এমভি সুহী-৩টি নামের অপর একটি লাইটার জাহাজ এক নম্বর বয়ার কাছে ক্লিংকারবাহী এমভি টিটু জাহাজটিকে ধাক্কা দিলে জাহাজটির ডুবে যায়। সেসময় অন্যান্য জাহাজের নাবিকরা এমভি টিটুর নাবিকদের উদ্ধার করে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি