ঢাকা, সোমবার   ২৩ মার্চ ২০২৬

চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ২১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বুধবার ছয় দিনের সফরে সিঙ্গাপুরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাত ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

চিকিৎসা শেষে আগামী ২৭ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। তিনি বলেন, সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি।

এর আগে স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময় মো. আবদুল হামিদ চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পাশাপাশি কয়েক দফা যুক্তরাজ্যে গিয়েছেন তিনি।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি