ঢাকা, মঙ্গলবার   ২৬ মে ২০২৬

চুয়াডাঙ্গায় ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০২, ২৫ মে ২০২৬

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তরিকুল ইসলাম ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এর আগে গত ২০ মে দুপুরে উপজেলার ইব্রাহিমপুর মেন্দের মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার দিন ওই বৃদ্ধা দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ফেরার সময় মেয়ের দেওয়া তরকারি ও মাছের ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। পথে ইব্রাহিমপুর পার্কের পেছনে পৌঁছালে তরিকুল ইসলাম ব্যাগটি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তার সঙ্গে যায়। পরে মেন্দের মাঠ এলাকায় পৌঁছালে অভিযুক্ত যুবক ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন জানান, এ ঘটনায় নির্যাতনের শিকার নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৫ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি