ঢাকা, বুধবার   ২৪ জুন ২০২৬

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৪, ২৪ জুন ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দেওয়া হলে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।  

বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, সকালে টঙ্গী স্টেশন রোড এলাকায় বাসে এক যাত্রীর ফোন ছিনতাইয়ের সময় স্থানীয়লোকজন যুবককে আটক করে গণপিটুনি দেয়। এতে ওই যুবক গুরুতর আহত হয়ে পড়লে তাকে  উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎দুপুরে হাসপাতাল থেকে যুবকের লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ  মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ  মেহেদী হাসান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি